বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮৩ Time View

‎কে এম সোহেব জুয়েল ঃ
‎বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী এলাকায় জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া চাঁদশী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ,ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরন।
‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ‎গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি আয়েজিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম। ‎এসময় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সদস্য সোলায়মান তুহিন ও নাসির উদ্দীন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন এবং মাস্টার আব্দুস সাত্তারসহ আরও অনেকে। ‎বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও ক্রীড়াচর্চার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামগ্রিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। ‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin