সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

যশোরে বিজিবির অ-ভিযান: ৯ লাখ টাকার চো-রাচালানী মালামাল উ-দ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

​নিজস্ব প্রতিবেদক, যশোর | ৮ এপ্রিল ২০২৬,

​যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সোয়া ৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব অভিযান চালানো হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, এদিন যশোর ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, ঘিবা বিওপি, এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় শাড়ি, ৪২টি চকলেট, ৯৭টি ওষুধ এবং ৪৩৬টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য  নয় লক্ষ ষোল হাজার পাঁচশত পঞ্চাশ টাকা।

​যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানী পণ্য আসা রোধে বিজিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রমের ফলেই এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

​তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির এই কঠোর অবস্থান, ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin