মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছু-রিকাঘাতে ৩ জন আ-হত,১জন রমেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের তেল নিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ছুড়িকাঘাতে ৩ জন আহত। এদের মধ্যে ১ জন গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ই এপ্রিল সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।

আহতরা হলো পৌরসভার মহেশপুর ও সুইগ্রামের বাসিন্দা কাওসার,জাহিদ ও সিহাব নামের তিন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন বাইক চালকরা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মহেশপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে রেজওয়ান সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে সুইগ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ ছাড়াও কাওসার ও সিহাব নামের দুই ছেলে আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান,এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ভর্তি পাঠানো হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান,তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় রেজওয়ান আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin