শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হ/ত্যা করছি – নিকোলাস বিশ্বাস সুজানগরে হয়রানী ও চঁা-দাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা মিঠাপুকুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্র ব/লাৎকারের অভিযোগ চারঘাটে আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দ/খলের অভিযোগ

বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহ/ত ১, আহ/ত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৯ Time View

আজিজুল ইসলাম,বেনাপোলঃ যশোরের বেনাপোল স্থলবন্দরে মাল লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত এবং আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর দুইজন শ্রমিক একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করছিলেন। এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে ভারী স্টিলের সিট তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহাজান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হন এবং সোহেল নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।
আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “৩৮ নম্বর শেডে টিটিআই মাঠে প্লেন সিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাহাজান নামে এক শ্রমিক মারা গেছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পুরাতন ও ত্রুটিপূর্ণ ক্রেন এবং ফর্কলিফট ব্যবহার করার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে, যা শ্রমিকদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

নিহত শাহাজান আলী বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। আহত সোহেল একই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এ মর্মান্তিক ঘটনায় বেনাপোল স্থলবন্দর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে হাসপাতালে নিহতের স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin