বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ার বাইপাইল পূর্ব পাড়া এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিকের লা-শ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বাইপাইল পূর্বপাড়া রমজান মন্ডলের বাড়ির পিছন থেকে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল মন্ডলবাড়ী এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের মোহাম্মদ ইউসুফ ওরফে হৃদয়ের স্ত্রী রুকমা খাতুন (২২) নিহত ভিকটিম, তিনি আশুলিয়া এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল রমজান মন্ডলের পাঁচতলা বিল্ডিং এর পিছনে এক নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে নির্জন এই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।কি কারণে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin