বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঢাকা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন আশুলিয়া থানার (ওসি) রুবেল হাওলাদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২২৯ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার, পিপিএম।

মঙ্গলবার (০৭ এপ্রিল ) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ ডিসেম্বর আশুলিয়া থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সুদক্ষ নেতৃত্বে আশুলিয়া থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার ও মামলা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।

এদিকে ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় আশুলিয়াবাসীর প্রশংসায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বহু মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন, তার জন্য দোয়া কামনা করছেন অনেকেই।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান স্যারের নেতৃত্বে আশুলিয়া থানার সকল অফিসার-ফোর্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে আশুলিয়াবাসিকে নিরাপদ রাখার জন্য। আমাদের লক্ষ্য আশুলিয়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা।

উল্লেখ্য যে, চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবার তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়ে ছিলেন, আবারও তিনি সম্মানের সাথে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin