মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

বিসিডিএস চট্টগ্রামে নেতৃত্ব পরিবর্তনের দাবি, সভাপতি হিসেবে আলমগীর নূরকে চান ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

মোঃ শহীদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদকঃ

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ ঔষধ ব্যবসায়ীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী কুচক্রী মহলের নিয়ন্ত্রণে সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ব্যবসায়ীদের দাবি, প্রায় চার দশক ধরে হাজারী লেইন কেন্দ্রিক একটি সিন্ডিকেট বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে নকল ও ভেজাল ওষুধ ব্যবসার সংশ্লিষ্টতাও রয়েছে এবং তারা পুনরায় একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে।

এমন প্রেক্ষাপটে চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীরা সংগঠনটির নেতৃত্বে পরিবর্তনের জোর দাবি জানিয়েছেন। তারা বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সংগঠক আলমগীর নূরকে দেখতে চান।

আলমগীর নূর নন্দন ফার্মার স্বত্বাধিকারী এবং হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, চট্টগ্রামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায়ীদের মতে, আলমগীর নূর একজন সৎ, সাহসী ও অভিজ্ঞ সংগঠক। দীর্ঘদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এ নেতা একাধিকবার কারাবরণও করেছেন। তার নেতৃত্বে বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা ফিরে আসবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে আলমগীর নূর বলেন, “একটি মর্যাদাপূর্ণ সংগঠনকে ব্যক্তিগত ক্লাবে রূপান্তর করা হয়েছে। আমরা চাই সাধারণ ব্যবসায়ীরা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এবং অবৈধ সিন্ডিকেটের অবসান ঘটে।”

ব্যবসায়ীরা আরও বলেন, বিসিডিএস কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়; এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ সংগঠন। তাই এর নেতৃত্বে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

চট্টগ্রামের সাধারণ ঔষধ ব্যবসায়ীরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে সিন্ডিকেট ভাঙতে এবং সংগঠনে সুশাসন প্রতিষ্ঠা করতে আলমগীর নূরের মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin