শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আশুলিয়ার জামগড়ায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪জন গ্রেফতার-দুইজনকে সা-জা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪৫ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া নতুন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুদ জামানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মঞ্জু মিয়া (২৪) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঞ্জু মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিকনা গ্রামের মোঃ বাচ্চু সরদারের ছেলে।

এছাড়াও একই দিনে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত চারজনের মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাশেদুদ জামান। তিনি জানান, নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পর এটি প্রথম অভিযান, যেখানে একজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং একই রাতে আরও তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin