শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

আশুলিয়ায় চাঁ/দাবাজি ও কোটি টাকার মামলা বাণিজ্যের অভিযোগ: ভুক্তভোগীরা দি/শেহারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪৮ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজি, ফিটিংবাজি, অপহরণ ও মামলা বাণিজ্য নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি দালাল চক্র ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ নির্দোষ সাধারণ মানুষের নামে একাধিক মামলা দিয়ে কোটি কোটি টাকার বাণিজ্য করছে।

অভিযোগ রয়েছে, এই চক্রের সাথে কিছু অসাধু পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে, যারা মোটা অংকের অর্থের বিনিময়ে এসব কর্মকাণ্ডে সহায়তা করছে। ফলে এলাকায় তথাকথিত ‘মামলাবাজ সিন্ডিকেট’ সক্রিয় হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত প্রায় দেড় বছরেও ছাত্র-জনতা হত্যা মামলার ভুয়া বাদী ও অস্ত্র মামলার একাধিক আসামি-সায়েব আলী জলিল ও রবিউল চক্র-এখনও গ্রেফতার হয়নি।

এ বিষয়ে বিএনপি নেতা আহসান উল্লাহ ভুঁইয়াসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, একটি হত্যার ঘটনায় ৩ থেকে ৪টি পৃথক মামলা দায়ের করে নির্দোষ মানুষকে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি, ফিটিংবাজি ও অপহরণের মতো অপরাধও বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় দুটি পৃথক পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “মামলার ভুয়া বাদীসহ অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin