শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপ/সারণের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

লিটন মাহমুদ,

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) এ আবেদন জমা দেন স্থানীয় এক ব্যক্তি আনেয়ার হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসায় মসজিদ কমিটির ভেতরে ও বাইরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে পদটি ধরে রেখেছেন এবং এতে অন্য যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিরা দায়িত্ব পালনে এগিয়ে আসতে পারছেন না।
এছাড়া তার বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা ও সংশ্লিষ্ট মার্কেটের আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
আবেদনকারী জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি বর্তমান সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য ৬ এ এপ্রিল রোজ সোমবার জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় ,*মসজিদের সাধারণ সম্পাদক আনুকে পদ থেকে অব্যাহতির আবেদন*শিরোনামে একটি এবংএকই তারিখে মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকা মুন্সীগঞ্জের কাগজে *জেলা প্রশাসকের কাছে শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনুর অব্যাহতি চেয়ে আবেদন*আরও একটি সংবাদ প্রকাশিত হয় ।

এ বিষয়ে আবেদনকারী মো. আনোয়ার হোসেন বলেন, “আমি আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত চাই। আমার মতে, অনেকেই চান না তিনি দীর্ঘদিন এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকুন। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin