বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দ/খলমুক্ত করলো প্র/শাসন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা খাল দখলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে খালটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। অভিযানকালে কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাহমান ঐতিহ্যবাহী কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু জানান, শতাধিক বছরের পুরনো এই খালটি আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচসহ নানাবিধ কাজে খালটির পানি ব্যবহৃত হয়ে আসছে। খাল দখল হলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল সচল রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কুশলা খালটি অবৈধভাবে দখল করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অসাধু চক্র কর্তৃক দখলকৃত খাল জেলা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত দখল মুক্ত হওয়ায় এলাকার সকল শ্রেণি- পেশার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। খাল দখলকারী ওই সকল চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin