শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে দুলাল খাঁনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খানের সূর্বণগাঁতী নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলী আকবার খাঁন স্বপন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো. দুলাল হোসেন খান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ মাহমুদ, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা জুয়েল, ব্রহ্মগাছা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নূরনবী এবং উপজেলা যুবদলের সহ-সভাপতি মুনজুর হাসানসহ আরও অনেকে।

সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin