বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আইসিইউতে স্বস্তি, চট্টগ্রামে নতুন মডেল কম খরচে স্টেপ ডা/উন ইউনিট চালু

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

মোঃ শহীদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রামে প্রথমবারের মতো সাশ্রয়ী মূল্যে “নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট” চালু হয়েছে, যা নগরীর স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালসে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “করোনাকালে আইসিইউ সংকট আমাদের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় আইসিইউ সুবিধা বাড়ানো এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতের যেকোনো মহামারী বা স্বাস্থ্যসংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

স্টেপ ডাউন আইসিইউ (Step-down ICU) হলো এমন একটি বিশেষায়িত চিকিৎসা ইউনিট, যেখানে গুরুতর অবস্থার রোগী প্রাথমিক সংকট কাটিয়ে ওঠার পরও নিবিড় পর্যবেক্ষণ ও আংশিক আইসিইউ সাপোর্টের প্রয়োজন হলে রাখা হয়।

এটি পূর্ণাঙ্গ আইসিইউ-এর তুলনায় কম জটিল হলেও সাধারণ ওয়ার্ডের চেয়ে উন্নত সুবিধাসম্পন্ন। এখানে রোগীদের সার্বক্ষণিক মনিটরিং, অক্সিজেন সাপোর্ট, ওষুধ ব্যবস্থাপনা এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধান নিশ্চিত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইউনিটে মাত্র সাড়ে ৪ হাজার টাকায় আইসিইউ বেড সুবিধাসহ সেবা চালু করা হয়েছে, যা চট্টগ্রামে সর্বনিম্ন ব্যয়ের আইসিইউ সেবা হিসেবে বিবেচিত হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য উন্নত ও নিবিড় চিকিৎসা আরও সহজলভ্য হবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, “সুলভ মূল্যে স্টেপ ডাউন আইসিইউ সেবা চালু হওয়া চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”

হাসপাতালের চেয়ারম্যান ওয়াহেদ মালেক বলেন, “কোভিড আমাদের শিখিয়েছে—অর্থ নয়, সময়মতো চিকিৎসাই জীবন বাঁচায়। সেই উপলব্ধি থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস, চক্ষু হাসপাতাল ট্রাস্ট এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নিবিড় স্টেপ ডাউন আইসিইউ ইউনিট সেই লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী, ডা. মোহাম্মদ হাবিবুর রহমান, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে এবং আইসিইউ সেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin