শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

আশুলিয়ায় কিশোর গ্য-াং মা/দক স/ন্ত্রাসীদের কাছে জি/ম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৯৫ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া এলাকার ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের রূপায়ন আবাসন-১ এর মাঠ এবং জামগড়াসহ আশপাশে কিশোর গ্যাং, মাদক কারবারি ও চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ।

গত ৪ থেকে ৫ দিন বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রূপায়ন আবাসন-১ এর মাঠ ও জামগড়া এলাকায় দিনদুপুরে গুলাগুলি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কিছু মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়দের দাবি, কোনো ঘটনা ঘটলেই রাজ কুমার রাজু ও রনি ভুঁইয়ার নামে অপপ্রচার চালানো হয়, অথচ তারা এলাকায় অবস্থান করেন না। জানা গেছে, রনি ভুঁইয়া বর্তমানে দীর্ঘদিন যাবত দেশের বাইরে অবস্থান করছেন।

এলাকাবাসী জানান, “দিনদুপুরে গুলাগুলির ঘটনায় আমরা সবসময় আতঙ্কে থাকি। শিশু ও পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ বলেন, নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ার পর একাধিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলো তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin