বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৮৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।গতকাল ঢাকার আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত সারাদেশ থেকে আগত কয়েক শতাধীক পল্লী চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য সেবা বিষয়ক মতবিনিময় সভা শেষে সিরাজগঞ্জ জেলা কমিটির অভিজ্ঞ পল্লী চিকিৎসক এমডি মহসীন আলম সভাপতি,আব্দুল্লাহ শেখ সাধারণ সম্পাদক,আলহাজ্ব নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক,আখতার হোসেন হিরন সহ-সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ঠ নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ কেন্দ্রীয় পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা: মোহাম্মদ সবুজ আলী এ কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলার সকল পল্লী চিকিৎসকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সমস্যা দূরীকরণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ এবং সিরাজগঞ্জের সকল পল্লী চিকিৎসকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নব গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা বলেন,একটি সুস্থ সবল জনগোষ্ঠীই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা,রোগ প্রতিরোধ মূলক প্রয়োজনীয় পদক্ষেপ এবং যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের প্রতি সরকার ও সংশ্লিষ্টগণ আরো সচেষ্ট হবেন বলে আমরা আশা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin