
শহিদহুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
৫ এপ্রিল ২০২৬ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকাে সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে, কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে ২০২৫ -২৬ ইং অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট,তিল, মুগ ও আউস ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিসুর রহমান, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে ৬শত জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বিজ,১২হজার কৃষকের মাঝে প্রতি জনকে ৫ কেজি করে আউশ বিজ,৭শত কৃষককে ৫ কেজি করে মুগ বিজ, ২শত কৃষককে এক কেজি করে তিল বিজ ও প্রতিজন কৃষকের হাতে ৫ কেজি এম ও পি, ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।