মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

পঞ্চগড়ে নেসকোর অবহেলায় বিদ্যুৎ স্পৃ/ষ্টে লাইনম্যান সহকারীর মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি এর অবহেলার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীন আলম (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করলেও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তা প্রত্যাহার করেছেন নিহতের স্বজনরা।
রোববার (৫ এপ্রিল) বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের জয়নুল হকের ছেলে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানি নেসকো তে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে নেসকোর একটি দল মেরামতের কাজে ঘটনাস্থলে যায়। শাহিন মই বেয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির সঙ্গে ঝুলে পড়েন।
স্থানীয়দের দাবি, প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি বিদ্যুতায়িত অবস্থায় ঝুলে ছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ ১১হাজার ভোল্টের লাইন মেরামতে সময় নেসকোর দায়িত্বরতরা না জেনেই কিভাবে বিদ্যুৎ সংযোগ দেয়?

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা নেসকোর পঞ্চগড় কার্যালয় ঘেরাও করেন এবং বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে এসে নিহতের পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তদন্ত এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধের পর শাহিনকে উদ্ধার করা হয়।

শাহিন আলমের মৃত্যুর ঘটনা পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin