মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

জরুরি সেবার আড়ালে অ/বৈধ বাণিজ্য মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে পেট্রল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে চালক দ/ণ্ডিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯১ Time View

এস. এম. সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:
জরুরি রোগী পরিবহনের জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্সকে কাজে লাগিয়ে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে এক চালককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জরুরি সেবার যানবাহনের অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তার পাশে একটি অ্যাম্বুলেন্সের তেলের ট্যাংক থেকে প্রকাশ্যে পেট্রল বিক্রির সময় স্থানীয় জনতা গাড়িটি আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটির ট্যাংক থেকে পেট্রল বের করে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী দ্রুত গাড়িটি ঘিরে ফেলে এবং উপজেলা প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খুলনার শেখপাড়া এলাকার অ্যাম্বুলেন্স চালক মো. হানিফ তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন ঘটনাস্থলে উপস্থিত থেকে আদালতের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনের অপব্যবহার বন্ধে কঠোর তদারকি নিশ্চিত করা জরুরি, নচেৎ জনসেবার আস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin