বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

সুজানগরে চাঁ-দাবাজি করতে গিয়ে ভু/য়া পিবিআই পুলিশ সদস্য আট-ক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

এম এ আলীম রিপন, সুজানগরঃ পাবনার সুজানগরে আরিফ মিয়া নামে ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

রবিবার(০৫ এপ্রিল) রাতে সুজানগর পৌর বাজার থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সুজানগর থানার ওসি মো.মোজাফফর হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আরিফ মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর রামপুর পার্ট এলাকার কাজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফ মিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া এলাকার আব্দুর রহিম খানের মাস্টার্স সম্পূর্ণ করা মেয়েকে গত চার মাস পূর্বে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করে পাবনা পিবিআই পুলিশ সদস্য পরিচয়ে বসবাস করছিল । এবং সুজানগর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায় করতে থাকেন। তারই ধারাবাহিকতায় এদিন সুজানগর পৌর শহরে এসে পিবিআই পুলিশ পরিচয় এক ব্যক্তির থেকে টাকা নিতে আসলে তার গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী গোপনে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আরিফ মিয়াকে জিজ্ঞাসা করলে সে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করে। এ সময় তাকে তল্লাশি চালিয়ে একসেট ইউনিফর্ম, একটি পিবিআই পুলিশ সদস্যের ভুয়া আইডি কার্ড একটি ইউনিফর্মের বেল্ট ও মোবাইল উদ্ধার করা হয়।

থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin