মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

নড়াইলে পুলিশের পৃথক অ-ভিযানে কু-খ্যাত অ-স্ত্রধারী ও হ-ত্যা মাম/লার আ/সামিসহ গ্রে-ফতার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ তিনজন গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী, ডাকাত ও হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পরিচালিত অভিযানে গাজিরহাট এলাকা থেকে প্রিন্স শেখকে গ্রেফতার করা হয়। তিনি নড়াগাতি থানার একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলার আসামি। এছাড়া তিনি গাজিরহাট এলাকার বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত এবং খুলনার ফুলতলা এলাকার একটি ডাকাত চক্রের সঙ্গে জড়িত থেকে চুরি ও ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের অংশ হিসেবে একই দিনে দিবাগত রাত ১২টা টার সময় পৌরসভার পেট্রোল পাম্প এলাকা থেকে ইজা ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। তিনি ২০০৪ সালের কাদের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
এছাড়াও একটি পৃথক ওয়ারেন্ট মামলার আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin