মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

সাভার বিরুলিয়া ক্যাম্পের ইনচার্জ এস-আই আল-আমীনের প্রচেষ্টায় মা/দক ছেড়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার যুবকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

​হেলাল শেখঃ

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নে পুলিশ এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোহাম্মদ আল-আমিন। মাদকাসক্ত এক ছেলের অবর্ণনীয় অত্যাচার থেকে অবশেষে রেহাই পেলেন এক অসহায় মা ও তার পরিবার। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আল আমীনের প্রচেষ্টায় সময়োচিত ও সংবেদনশীল হস্তক্ষেপে এই পরিবারটিতে দীর্ঘ দিনের অশান্তির অবসান ঘটবে।

স্থানীয় সূত্রে, জানা যায়,বিরুলিয়ার মৈস্তাপাড়া এলাকায় এক যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের ওপর অত্যাচার চালিয়ে আসছিলেন। বিশেষ করে তার বৃদ্ধ মা-বাবার ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছিল। মাদক সেবনের টাকার জন্য ওই যুবক ঘরে প্রায়ই অশান্তি সৃষ্টি করতেন।

পরিবারের এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিরুলিয়া পুলিশ ক্যাম্প। স্থানীয় সূত্রে খবর পেয়ে ইনচার্জ এসআই আল আমীন মৈস্তাপাড়ায় যুবকটির বাড়িতে উপস্থিত হন। সাধারণত এ ধরণের ক্ষেত্রে আইনি কঠোরতা দেখা দিলেও, তিনি বিষয়টিকে মানবিক ও সংশোধনমূলক দৃষ্টিতে দেখেন।

​যুবকটিকে আটকের পর তিনি এলাকাবাসী ও তার মা-বাবার সামনে দীর্ঘক্ষণ কাউন্সিলিং করেন। পুলিশের এই মানবিক আচরণে যুবকটি নিজের ভুল বুঝতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি উপস্থিত সকলের সামনে এবং তার মা-বাবার কাছে জীবনে আর কখনো মাদক স্পর্শ করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ছেলের এই অনুশোচনা এবং মা-বাবার আকুতিতে সাড়া দিয়ে এসআই আল আমীন তাকে আইনি জটিলতায় না ফেলে সংশোধনের শেষ সুযোগ হিসেবে পরিবারের জিম্মায় ছেড়ে দেন। বিরুলিয়ার ইতিহাসে পুলিশের এমন মানবিক ও মহানুভব আচরণ আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন স্থানীয়রা।

ছেলের এমন পরিবর্তন ও পুলিশের উদারতায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী মা। তিনি বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পুলিশের এই মহানুভবতায় আমি শুধু আমার ছেলেকে ফিরে পাইনি, আমার পরিবারটি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল।”

​এলাকাবাসীর মতে, পুলিশের এই ধরণের মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম মাদক নির্মূলে জেল-হাজতের চেয়েও বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin