মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী আবৃত্তি ক/র্মশালা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী আবৃত্তি কর্মশালা শুরু হয়েছে। জেলা শহরের নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে শনিবার সংগঠনটির কার্যালয়ে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব রবিউল ইসলাম রফিক, সদস্য এড. আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রমিত উচ্চারণ, শুদ্ধ বাংলা চর্চা, বর্ণের সঠিক ব্যবহার, বাক্যের স্বর, গতি ও বিরতি, স্বরের ওঠানামাসহ আবৃত্তির বিভিন্ন কৌশল হাতে কলমে শেখানো হবে।

প্রশিক্ষণ দিবেন পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদা খাতুন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের প্রভাষক রবিউল ইসলাম রফিক এবং তরুণ আবৃত্তিকার আমিনুর ইসলাম।

শিক্ষার্থীদের ভাষা ও উচ্চারণে দক্ষ করার মাধ্যমে সৃজনশীল প্রতিভা বিকশিত করাই এই কর্মশালার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin