বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়-যন্ত্রের অভি-যোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩২ Time View

মোঃমনসুর আলী,​ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘সোনিহারী ইব্রাহিম সরকার ওয়াকফ এস্টেট’-এর নবনিযুক্ত অফিসিয়াল মোতওয়াল্লী মো: হুমায়ুন কবির বিপ্লব তার দায়িত্ব পালনে বাধা প্রদান এবং নানাবিধ ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার  (৪ এপ্রিল ২০২৬) রুহিয়া থানা প্রেসক্লাব হল রুমে  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির বিপ্লব জানান, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় থেকে তাকে উক্ত এস্টেটের মোতাওয়াল্লী হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দায়িত্ব পওয়ার পর থেকেই এস্টেটের বহিষ্কৃত মোতওয়াল্লী রেজেকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে তার কাজে বাধা দিয়ে আসছেন।

হুমায়ুন কবির বিপ্লব অভিযোগ করে বলেন, রেজেকুল ইসলাম এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা মামলার ষড়যন্ত্র করছেন। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, এস্টেটের পরিত্যক্ত ঘরে রেজেকুল ইসলাম নিজে আগুন লাগিয়ে মোতওয়াল্লী ও তার পরিবারের সদস্যদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। হুমায়ুন কবির বিপ্লব এক পর্যায় বলেন, সে একজন মামলাবাজ, মিথ্যাবাজ রেজেকুল এতই খারাপ প্রকৃতির মানুষ যে, গত ০৩/২/২০০৯ ইং তারিখে তার নিজ গর্ভধারিনী মাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধ করে সে আমাদের পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করেছিল। সেই হত্যাচেষ্টায় তার গর্ভধারিনী মা নিজেই বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। যাহার মামলা নং- ০৫ তারিখ ০৫/২/২০০৯ ইং। পরবর্তীতে জাতীয় দৈনিক সহ স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় ” ঠাকুরগাঁওয়ে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভযোগ মায়ের মামলা” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

​দাবি ও আহ্বান: একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে হুমায়ুন কবির বিপ্লব প্রশাসনের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আমি সরকারি অর্পিত দায়িত্ব নির্ভয়ে পালন করতে পারি।”

​এ বিষয়ে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin