বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অ/বৈধ নেট-পাটা অ/পসারণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

পাইকগাছা(খুলনা )প্রতিনিধি।। খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বেতাঙ্গী নদী থেকে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা ও বাঁধ অপসারণ করা হয়েছে। ৪ মার্চ বুধবার ভ্রাম্যমাণ আদালতে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী।

এসময় বেতাঙ্গী নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে মাছ ধরার জন্য পেতে রাখা বিপুল পরিমাণ নেট-পাটা জব্দ ও ধ্বংস করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, লতা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর প্রবাহ রোধ করে এবং দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত করে অবৈধভাবে নেট-পাটা স্থাপন করে আসছিল।

‎এ বিষয়ে সহকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী জানান, জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক গতিপথ সচল রাখতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী দখল বা অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংস করতে দেওয়া হবে না।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা খুলনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin