শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় ৫২ প্যাকেট ইয়া-বাসহ যুবককে আ-টক

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ Time View

শেখ তৈয়ব, খুলনা

খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ নাঈম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাঈম লৌহজং উপজেলার মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বড় মাদকের চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস সেখানে পৌঁছালে পুলিশ বাসটিকে থামার সংকেত দেয় এবং তল্লাশি শুরু করে।
তল্লাশির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাঈমের আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। পরে তার হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ তল্লাশি করে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ গণনা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাঈম সাতক্ষীরা থেকে এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin