বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

উত্তরবঙ্গে সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে নিউলাইট অগ্যার্নাইজেশনের ভূমিকা অপরিসীম

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম পঞ্চগড় থেকেঃ নিউলাইট ইয়্যুথ ডেভেল্পমেন্ট ট্রেইনিং অগ্যার্নাইজেশন একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। যা উত্তরবঙ্গে সামাজিক উন্নয়ণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম। এই সংস্থাটি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিউলাইট সংস্থা বেকার যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক ও ভ্রাম্যমান আকারে এ যাবত পর্যন্ত প্রায় ১০ হাজারের অধিক মানুষকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। এতে প্রায় ৪ হাজারের মত স্বকর্মসংস্থান সৃষ্টি হয়েছে। নিউলাইট অগ্যার্নাইজেশন প্রতিষ্ঠান যেসব প্রশিক্ষণ দিয়ে আসছেন সেগুলি হচ্ছে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, গবাদি প্রাণি পালন, গরু মোটাতাজাকরণ, নকশিপণ্য তৈরী, ড্রাইভিং প্রশিক্ষণ, ভূমি জরিপ, ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও ভ্রাম্যমান হস্তশিল্প প্রশিক্ষণ।
এছাড়া নিউলাইট অগ্যার্নাইজেশন বিভিন্ন জাতীয় দিবস পালন, জাতীয় যুব সমাবেশে অংশগ্রহণ, স্মার্ট বাংলাদেশ গড়া সহ বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ, জাতীয় প্রাণিসপ্তাহ পালন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম, মাদক কুফল সংক্রান্ত সেমিনার, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সেমিনার, বাল্য ও যৌতুক নিরোধ বিষয়ক সেমিনার, জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত সেমিনার, বৃক্ষরোপন ও চারা বিতরণ, এইচআইভি, লিভার ক্যান্সার ভয়াবহতা ও সর্তকতা, হেপাটাইটিস বি ভেকসিনেশন কর্মসূচী, মহামারি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয় পদক্ষেপ, নিরাপদ সড়ক যাত্রী ও চালকের করনীয় বিষয়ে সচেতনতামূলক সেমিনার, হিজরাদের জন্য স্বাস্থ্যসেবা ও অর্থ সহায়তা, পল্লী অঞ্চলে ভ্রাম্যমান স্বাস্থসেবা, প্রাণিস্বাস্থসেবা কর্মসূচী, সেনিটেশন কর্মসূচী, গবাদি প্রাণির ফ্রি ভেকসিনেশন কর্মসূচী, ভূমিকম্প বিষয়ে সচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ করনীয়, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজ উন্নয়নমূলক নাটিকা প্রচার, খেলাধুলার আয়োজন, শীত বস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুযোগ মোকাবেলা, দদ্রিদের জন্য ঈদে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ, বন্যায় খাদ্য ও ত্রান বিতরণ ইত্যাদি কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচী পালন করে থাকে। নিউলাইট অগ্যার্নাইজেশন কাজের পরিধি বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি বিপণন অদিপ্তর (স্মারক নং: ১২.০২.৫৫০০.৭০০.২৯.০০১.১৮-৪১০), অনুপ্রেরণা সংস্থা, আইএসআইএসসি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বহুমূখী কাজ করে যাচ্ছে। অত্র নিউলাইট অগ্যার্নাইজেশনের অধীনে আরোও ৩টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে যেমন- ইনফরমেশন টেকনোলোজি ভিশন ট্রেনিং ইন্সটিটিউট, টপমেরিট নাইট স্কুল এন্ড কলেজ এবং নিউলাইট যুব প্রশিক্ষণ কেন্দ্র। উত্তরবঙ্গের মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সৈয়দপুর ও রংপুর জেলাতে নিউলাইটের কার্যক্রম বিরাজমান। নিউলাইটের অন্যতম একটি শ্লোগান বেকার জীবনের আলোর আর একটি নাম নিউলাইট।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin