মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা তারাগঞ্জে অ/পপ্রচার রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত শিশু সানজিদা হ/ত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আট/ক ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক

সুজানগরে ৩৯৬২লিটার জালানি তেল জ/ব্দ,খোলা বাজারে বিক্রি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৭ Time View

এম এ আলিম রিপন,

সুজানগর : পাবনার সুজানগর উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সুজানগর পৌর বাজার ও উপজেলার নুরুদ্দিনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ।
অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকা এবং দোকানে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ রেখে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মোঃ জোনাব আলীকে দুই হাজার টাকা এবং উপজেলার হাটখালী ইউনিয়নের নুরুদ্দিনপুরের মামুন মৃধা কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার রাতে সুজানগর পৌর শহরের জোনাব আলীর দোকানে অভিযান চলাকালে দোকানটি থেকে ২২৫৫ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

এর আগে উপজেলার নুরুদ্দিনপুর বাজার থেকে জব্দকৃত ১৬৬২ লিটার ডিজেল ও ৪৫ লিটার পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রয় করা হয়।

ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ শুক্রবার জানান, মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ আদালত কর্তৃক বিক্রির সর্বমোট ৩,৯৬,২২০ টাকা সরকারী কোষাগারে জমা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin