মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :-
তারাগঞ্জে অ/পপ্রচার রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত শিশু সানজিদা হ/ত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আট/ক ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান

ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভি/ত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল।

শুক্রবার (৩ এপ্রিল)বিকেলে নগরীর শিকারীকান্দায় এ উপলক্ষ্যে মঞ্চ নির্মাণ ও অতিথিদের আসন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন মহাপরিচালক। তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো: মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মু’মেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মাসুদ মিয়া এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মহাপরিচালক আবদুল জলিল জানান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় শনিবার ৪ এপ্রিল বিকাল তিনটায় শিকারীকান্দায় ময়মনসিংহ বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

তথ্য কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচনকালে ময়মনসিংহ গণপূর্ত বিভাগের সহায়তায় গণযোগাযোগ অধিদপ্তর আলোচনা অনুষ্ঠানও আয়োজন করেছে। তথ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথি, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ গেস্ট অব অনার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান প্রমুখ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা ও আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন

এদিন সকালে সার্কিট হাউজে পৌঁছালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিলকে স্বাগত জানান গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের অধীন আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা।
দুপুরে মহাপরিচালক আবদুল জলিল ময়মনসিংহের নাটকঘর লেনে জেলা তথ্য অফিস এবং সন্ধ্যায় আকুয়ায় আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। উভয় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মহাপরিচালক সকলকে দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin