মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

চট্টগ্রামে র‌্যাব-৭’এর অ/ভিযান: সাইফুল ইসলাম আলিফ হ/ত্যা মা/মলার পলা/তক আ/সামি দেব গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৭ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে র‌্যাব-৭ একটি তথ্যনির্ভর ও দম্পতি অভিযান চালিয়ে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি দেব(২৫) গ্রেফতার করেছে।

গত ২৫ নভেম্বর ২০২৪ইং, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরেরদিন আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চিন্ময় দাসের অনুসারীরা আদালতের চত্বরে বিক্ষোভ শুরু করে। গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিংয়ের নিচতলায় ভাঙচুর চালায়। একপর্যায়ে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।

ঘটনার প্রতিবাদে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। হত্যাকান্ডটি স্থানীয় ও জাতীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।

সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৪৬(১১)২৪, জি আর নং ৫০৯/২০২৪, ধারাসমূহ-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী চলছে।

র‌্যাব-৭ দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি চালিয়ে জানতে পারে, পলাতক আসামি দেব কোতোয়ালী থানায় অবস্থান করছে।

০২ এপ্রিল ২০২৬ইং, আনুমানিক ১৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭ কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘী এলাকা থেকে দেবকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ নিশ্চিত করেছে, হত্যাকান্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং মামলার বাকি অংশের তদন্ত অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের এই ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যকর হলেও আইনজীবী সম্প্রদায়, মিডিয়াকর্মী ও সাধারণ পাঠক এটি আন্তর্জাতিকভাবে নজরদারির দাবিদার মনে করছে। হত্যাকান্ডের বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেশের আইনের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin