বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ক্ষেতলালে বিএনপির মতবিনিময় সভা, সংগঠন গতিশীল করতে নেতৃবৃন্দের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৮৮ Time View

জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টারঃ-
সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুমা ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্ষেতলাল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সকল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মুঞ্জুরুল মওলা পলাশ, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদুর রহমান সুইট, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এছাড়া ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদি মিঠু ও সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গাজীউল হক শাবলু, বড়তারা, বাড়াইল, তুলশীগঙ্গা, মামুদপুর ও আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ অন্যান্য নেতাকর্মীরা।
বাদ জুমা প্রধান অতিথি আগমনে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। পরে মধ্যাহ্নভোজ শেষে মডেল মসজিদের সভাকক্ষে কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম আব্দুল ওহাব।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম জোরদার, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয়করণ এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin