শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
তারাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিকলব-ন্দী জীবন থেকে মু/ক্তি পেলেন কিশোরী মে দিবসে শ্রমিকের অধি/কার, দা/বী নিয়ে আলোচনা হলেও তাদের ভাগ্যের পরি/বর্তন হয়নি ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উ/ধাও: এলাকায় চা/ঞ্চল্য আশুলিয়ার জামগড়া এলাকার পুলিশের অ-ভিযানে কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসী ৭জন গ্রে-ফতার আশুলিয়ায় লাল-সবুজ পতাকা হাতে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মহান মে দিবস পা-লিত কালীগঞ্জে মহান মে দিবস পা-লিত মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমা/বেশ আওয়ামী লীগের নি/ষেধাজ্ঞা প্রত্যা/হারের দাবিতে বিক্ষো/ভ ময়মনসিংহে তা/মাক নি/য়ন্ত্রণ আইন বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসনের অ/ভিযান মহান মে দিবস উপলক্ষে গৌরনদীতে র‍্যালি ও শ্রমিক স/মাবেশ

খুলনা “শ্রমিক অধিকার পরিষদ” পুনর্গঠন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনু/ষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১৮ Time View

শেখ তৈয়ব -খুলনা

আজ ০৩/০৪/২৬ শুক্রবার বিকাল ৪,০০ (চারটায়) শহীদ হাদিস পার্কের সামনে খুলনা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগর ও জেলা কমিটি পুনর্গঠন বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা।
শ্রমিকের ন্যায্য অধিকার ও শ্রম আইন বাস্তবায়নে খুলনা মহানগর ও জেলা শ্রমিক অধিকার পরিষদকে আরও শক্তিশালী ভূমিকা রাখার লক্ষ্যে এই মতবিনিময় ও আলোচনা সভাটির আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কবিতা খাতুন বলেন প্রতিষ্ঠা থেকেই শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে কাজ করছে শ্রমিক অধিকার পরিষদ এই কার্যক্রম যেন আরো বেগবান হয় তাই খুলনা মহানগর ও জেলাকে পূর্ণগঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে

মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিষয়ক, সহ সম্পাদক, মোঃ রবিউল ইসলাম রবিন বলেন স্বাধীনতার ৫৫ বছরে সকলের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি, এমনকি তারা তাদের ন্যায্য অধিকার নিয়েও কথা বলতে পারে না। দেশে শ্রম আইন থাকলেও তাদের কখনও শ্রম আইন সম্বন্ধে কোন ধরনের পড়াশুনা বা জ্ঞান দেয়া হয়নি যে যার মত শ্রমিকদের মাথার উপরে বসে লুটেপুটে খেয়ে গেছে এবং খাচ্ছে, আমরা আর তা হতে দিব না, আমরা শ্রমিক ভাই-বোনদের অধিকার এবং শ্রম আইন বিষয়ে বিভিন্ন সেমিনার করেছি এবং করছি।
কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন বিষয়ক, সম্পাদক ও মহানগর সভাপতি মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভাটির সমাপ্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ও জেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ নতুন ও প্রবীণ শ্রমিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin