বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বানারীপাড়ায় উত্তরপাড় ইউনিটির ব্যতিক্রমী উদ্যোগ: স্থায়ী ডাস্টবিন স্থাপন করে পরি/চ্ছন্নতায় নতুন দৃষ্টান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ Time View

সাব্বির হোসেন, বানারীপাড়া//
পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বরিশালের বানারীপাড়ায় এক প্রশংসনীয় সামাজিক উদ্যোগ নিয়েছে উত্তরপাড় ইউনিটি। যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বুধবার (১ মে) পৌরসভার ১নং ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ৬টি স্থায়ী ডাস্টবিন।

স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও এলাকাবাসীর সহযোগিতায় নির্ধারিত গুরুত্বপূর্ণ ৬টি স্থানে এসব ডাস্টবিন বসানো হয়। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের নেতৃত্ব দেন বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাওহিদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উত্তরপাড় ইউনিটির সদস্যরা—মোঃ রাব্বি সরদার, মোঃ সজিব, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান, মেহেদী মাসুদ মাসুম, নাইম মৃধাসহ আরও অনেকে।

এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মোঃ নাজমুল হাসান জুয়েল বলেন,
“জনস্বাস্থ্য রক্ষা ও রোগজীবাণু থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের অংশ এবং আমাদের ঈমানী দায়িত্ব।”

প্রাথমিকভাবে ১নং ওয়ার্ড সংলগ্ন মহিষাপোতা এলাকার একটি অংশে এই কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীর সহযোগিতায় এমন জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে উত্তরপাড় ইউনিটি।

মোঃ সাব্বির হোসেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin