বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে ৪২ মন জা/টকা জব্দ, জরি/মানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬০ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে ৪২ মন নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। মা ইলিশ রক্ষায় সরকারি আইন অমাণ্য করে বিভিন্ন নদী থেকে এসব ছোট ইলিশ আহরণ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করার সময় তাদের আটক করা হয়। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। খবর পেয়ে নলছিটির সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কোস্ট গার্ড জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনে তল্লাসি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে বহনকরা বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাড়ির চালক,সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত। জব্দকৃত ৪২ মন জাটকা উপজেলার বিভিন্ন মাদরাসা ও ইয়াতিম খানায় বিতরণ করে প্রশাসন। এদিকে উপজেলা প্রশাসন জানায়,
জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin