বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘ/টনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬০ Time View

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান সোমবার (৩০ মার্চ) সকালে তাঁর সরকারি বাংলোর বাথরুমে হঠাৎ পড়ে গুরুতর আহত হন। নগরের সিআরবি এলাকায় অবস্থিত সরকারি বাংলোটিতে ঘটে এই দুর্ঘটনা। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, পা পিছলে পড়ে আহত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার কর্মচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এসপির বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে এবং উন্নত চিকিৎসা প্রয়োজন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরের দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় পৌঁছে এসপি নাজির আহমেদ খানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে নাজির আহমেদ খানের আকস্মিক দুর্ঘটনায় প্রশাসনসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin