বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

আশুলিয়ায় তিতাস গ্যাসের অবৈ/ধ সংযোগে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষ/তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২২০ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিস্তার ঘটেছে, যার ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে সরেজমিনে দেখা যায়,আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর, নরসিংহপুর, সোনা মিয়া মার্কেট, ইউসুফ মার্কেট, গোরাট, গুমাইল, জামগড়া সরকারি প্রাইমারি স্কুল রোড, মোল্লা বাড়ি, দি-রোজ পোশাক কারখানার পেছনের এলাকা, মীর বাড়ি এবং ধামসোনা ইউনিয়নের ভাদাইলসহ বিভিন্ন স্থানে নতুন নির্মিত ভবন ও বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৈধ সংযোগের জন্য আবেদন করেও দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। ফলে অনেকেই বাধ্য হয়ে অবৈধ সংযোগ ব্যবহার করছেন। পাশাপাশি অনেক বৈধ সংযোগধারী গ্রাহকও অতিরিক্ত চুলা ব্যবহার করে গ্যাসের অপব্যবহার করছেন।

এ বিষয়ে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন জানান, নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে দিনে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও রাতেই পুনরায় সংযোগ দেওয়া হচ্ছে-যা এক ধরনের “চোর-পুলিশ” খেলার মতো পরিস্থিতি তৈরি করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি অভিযান পরিচালনায় সরকারের প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়। একই স্থানে একাধিকবার-৮ থেকে ১০ বার পর্যন্ত অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান আসছে না।
এছাড়া গত দুই বছরে হাতে গোনা কয়েকটি মামলা ছাড়া তেমন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও দুই বছর আগে আশুলিয়া থানায় অর্ধশতাধিক মামলা করা হয়েছিল, এরপর নতুন করে তেমন মামলা হয়নি।
এদিকে অভিযোগ রয়েছে, অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত দালালচক্র ও গ্যাস চোররা বিপুল সম্পদের মালিক হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin