বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

তেল নিয়ে কোনো বিশৃ/ঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৮ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
গোদাগাড়ী উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযানকালে তিনি উপজেলার প্রতিটি পেট্রোল পাম্পের তেলের মজুদ, পরিমাপ এবং বিক্রয় কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পাম্প মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাম্প কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সঠিক মূল্যে ও সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং তেলের পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তারা মনে করছেন, নিয়মিত এ ধরনের মনিটরিং বজায় থাকলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে
না।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট শামসুল ইসলাম বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin