শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

মেহেগনি গাছের ডালের আ/ঘাতে ছেলের হাতে বাবা খু-ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২০৩ Time View

এটিএম সেলিম,
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ছেলের হাতে থাকা মেহেগনি গাছের ডালের আঘাতে বাবা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া (ভাটিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবার নাম হোছেন আলী (৯০)। ঘাতক ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও নাতীন ইব্রাহীম খলিল (২৫)।

স্থানীয় প্রতিবেশি আবুল কাশেম সরকার জানান, হোছেন আলীর ৩ ছেলে। মেঝো ছেলে চান মিয়া সম্প্রতি বসতঘরের সাথে একটি টয়লেট নির্মাণ করেন। সেই টয়লেটের পাইপ স্থাপনকে কেন্দ্র চান মিয়ার সাথে বাক বিতন্ডা হয়। গতকাল শনিবার দিবাগত রাতে সেই পাইপ রফিকুল ও তার ছেলে ইব্রাহীম ভেঙ্গে ফেলে। এনিয়ে বাবা হোছেন আলী আজ সকালে চান মিয়ার পক্ষে কড়া প্রতিবাদ করলে রফিকুল মেহেগনি গাছের ডাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ছেলে ও নাতীন কে নজরদারিতে রাখেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ছেলে রফিকুল ইসলাম ও নাতীন ইব্রাহীম খলিল কে গ্রেফতার করে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin