শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৯৭ Time View

আলিফ হোসেন।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে একটি তদন্তাধীন মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে “কুঠিপাড়া গ্রামবাসীসহ তানোরের সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন মানববন্ধন সঞ্চালনা করেন তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির।
এ সময় বক্তব্য দেন, জালালের ছোট ভাই ও সাবেক শিবির নেতা ইসাহাক আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজি আফজাল হোসেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি দর্শনাথসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, একটি ঘটনায় প্রসিদ্ধ মাছ চাষি হাজী জালালসহ কয়েকজনকে অযথা আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মেহেদী হাসান (২৫) এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপ্রাসঙ্গিকভাবে যুক্ত ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সার্কেল এএসপি ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৯টার দিকে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার সংলগ্ন কুঠিপাড়া গ্রামে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মালিকানাধীন ‘বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্ক’ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে ডিস লাইনের ডিজিটাল সার্ভার ও কন্ট্রোল রুমে ভাঙচুর করা হয় এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ভাঙচুর ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin