বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বীরগঞ্জে অ/বৈধ তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রি: ৭ দিনের কা/রাদণ্ড ও অ/র্থদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯৪ Time View

দয়াল ডিসি রায়, দিনাজপুর সংবাদদাতা// দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ ২০২৬) বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।
এসময় ওই বাড়ি থেকে প্রায় ৩৫০ লিটার ডিজেল এবং ৩০ লিটার অকটেন জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এসব তেল অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং সাধারণ মানুষের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছিল বলে জানা গেছে।
অভিযানে দোষ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত পরিতোষ (সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র রায়ের ভাই)কে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ, কালোবাজারি এবং অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষায় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্যমূল্যে জ্বালানি তেল পেতে সক্ষম হবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin