বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সুজানগরে অ/বৈধভাবে মজুদ রাখা ২৪৪৯ লিটার অকটেন ও পেট্রোল জ/ব্দ,দোকানিকে জরি/মানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫০ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সুজানগর পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ। অভিযান পরিচালনাকালে দোকানে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রেখে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে দোকান মালিক মোঃ মিরান হোসেনকে পঁাচ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে দোকানটি থেকে ১৯০৪ লিটার পেট্রোল ও ৫৪৫ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দ করা পেট্রোল প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ পঁাচ লিটার করে প্রতি লিটার ১১৬ টাকা এবং প্রতি লিটার অকটেন ১২০ টাকা দরে শুক্রবার রাতে ন্যায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ শনিবার জানান, পেট্রোল ও অকটেন মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা পেট্রোল ও অকটেন ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে আর মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ আদালত কর্তৃক বিক্রির সর্বমোট ২,৮৬,২৬৪ টাকা সরকারী কোষাগারে জমা প্রদানের আদেশ দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, কোথাও অবৈধভাবে পেট্রোল,অকটেন ও ডিজেল মজুদের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে এবং জেলা এনএসআই এর যুগ্ন পরিচালক তৌফিক ইকবালের নির্দেশক্রমে ও উপপরিচালক এ.বি.এম লুৎফুল কবিরের সার্বিক তত্তা্ববধানে এ অভিযান পরিচালিত হয়।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin