রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ধামইরহাটে উমার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান মোসাদ্দেকুর রহমান পিন্টু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১১ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোসাদ্দেকুর রহমান পিন্টু। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকীটুকু সময় জনসেবায় কাটাতে চান তিনি। ২৭ মার্চ বিকেলে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থী হবার কথা জানান দেন চকচন্ডি গ্রামের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুস সালামের ছেলে ও মেসার্স এম এম ট্রেডার্স ও মেসার্স মাহিন ডেইরি ফার্ম এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোসাদ্দেকুর রহমান (পিন্টু)।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আসন্ন উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ঘোষণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও ধামইরহাট আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী বান্ধব নেতা মোঃ মোসাদ্দেকুর রহমান (পিন্টু) বলেন, ‘সাধারণ জনগণের ভোট নিয়ে অনেকেই অসহায় মানুষের সাথে প্রতারণা করে ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে গেলে আর জনগণের খোঁজ নেয় নাই, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয়-জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ। আমি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।’

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin