শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

আশুলিয়ায় কিশোর গ্য/াং ও মা/দক সন্ত্রা/সে অতিষ্ঠ জনজীবন,আবারও গু/লাগুলি সংঘ/র্ষের আশঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮৮ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ডিইপিজেড, শ্রীপুর, ভাদাইল, জামগড়া, নরসিংহপুর ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের দৌরাত্ম্যে আবারও সংঘর্ষের আশঙ্কায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাসে এসব এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলাগুলির অন্তত ১৪ থেকে ১৫টি ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ও গুলাগুলিসহ বিভিন্ন মানুষের উপর চালানো হচ্ছে, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অপরাধীকে গ্রেফতার করা হলেও তারা দ্রুত জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় জনমনে নিরাপত্তাহীনতা বাড়ছে। এসব হামলা ভাংচুর লুটপাটের ঘটনার অনেক সিসিটিভির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin