সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বিগত সরকারের আমলে চিকিৎসা সেবা অনেক পিছিয়ে গেছে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬২ Time View

বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একটা বিষয় স্বীকার করতে দ্বিধা করছি না, চিকিৎসা সেবা বিগত বছরে বা বিগত সরকারের আমলে আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সকাল ১০টার পর তিনি নিজে হাসপাতালে উপস্থিত হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ভবনের অবকাঠামোসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের বাস্তব চিত্র দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। শুক্রবার দিনেও এখানে ভর্তি ছিলেন ৬৩ জন রোগী। ফলে অতিরিক্ত ১৩ জনকে মেঝেতে থাকতে হচ্ছে। শনিবার থেকে রোগীর সংখ্যা আরও বাড়ে এবং অনেক সময় তা ৭০ থেকে ৯০ জন পর্যন্ত পৌঁছে যায়।

প্রতিমন্ত্রী বলেন, এ অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দুরবস্থার কথাও উল্লেখ করেন তিনি। হাসপাতালের ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী আরও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে জানান।
এ ছাড়া হাসপাতালের অন্যতম বড় সমস্যা হিসেবে পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তত কয়েকজন কনসালটেন্ট ও মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দ্রুত সরবরাহের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে ঢাকায় গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকার মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে চায়। নদী-খাল খননের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা সহজ করতে একটি বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে একজন মানুষ দেশের যেকোনো জায়গায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবে।
এ সময় হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর সংকটের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছোট ছোট সমস্যা হলেও এসব দ্রুত সমাধান করা জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin