রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে বাস পানিতে ডুবে নিহত এক মা ও শিশুকে আশুলিয়ায় দা-ফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৩ Time View

হেলাল শেখঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে আয়েশা আক্তার সোমা (২৫) ও তার ৮ মাস বয়সী শিশু সন্তান আরশানের দাফন সম্পন্ন হয়েছে ঢাকার আশুলিয়ায়। তাদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দুপুরে জানাযা শেষে আশুলিয়ার গোকুলনগর কেন্দ্রীয় কবরস্থানে মা ও শিশুকে দাফন করা হয়। নিহত আয়েশা আক্তার সোমা সাভারের সিআরপিতে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী নুরুজ্জামান সিআরপি মিরপুর সেন্টারে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছেন।
স্বজনরা জানান, আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন সোমা। পবিত্র ঈদের ছুটিতে স্বামী ও দুই সন্তানকে নিয়ে তিনি শ্বশুরবাড়ি ঝিনাইদহে গিয়েছিলেন। ছুটি শেষে আশুলিয়ায় ফেরার পথে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার সময় আয়েশা আক্তার সোমা ও তার শিশু সন্তান আরশান বাসের ভেতরে থাকায় তারা নিহত হন। তবে বাস পন্টুনে ওঠার অপেক্ষায় থাকাকালে স্বামী নুরুজ্জামান ও বড় মেয়ে নওরিন বাস থেকে নিচে নেমে যাওয়ায় তারা প্রাণে বেঁচে যান।

এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি পরিবারে নেমে এসেছে অপূরণীয় ক্ষতি এবং পুরো এলাকায় বিরাজ করছে গভীর শোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin