শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে পারভেজ আহম্মেদ পিয়াস (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মৃত মনির রহমানের ছেলে।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

 

নিহত পিয়াস ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর
শিক্ষার্থী। মায়ের সাথে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় জনৈক মন্টুর
বাসায় ভাড়া থাকতো। তার মা পাপিয়া একজন গৃহকর্মী। প্রতিবেশিরা জানান,
বুধবার সন্ধ্যায় পিয়াসের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে
বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ দেখে আশপাশের লোকজনের সন্দেহ হলে ঘরের ভেতরে উঁকি দিয়ে পিয়াসের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin