বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

গৌরনদীতে রোগীকে পরীক্ষা-নিরিক্ষায় ছাড় দেওয়ায় ডাক্তারকে মা/রধর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে বিগত ছয় মাস যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছে পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম।

চিকিৎসা সেবা চলাকালীন সময় গত ২৫ শে মার্চ হতদরিদ্র গরীব পরিবারের অসুস্থ রুগী আসেন পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে। এ সময় পল্লী চিকিৎসক আরিফুল ইসলাম রুগীকে প্রাথমিক ভাবে তিনটি পরীক্ষা করার পরামর্শ দিয়ে মানবিকতার কারনে পরীক্ষা- নীরিক্ষার উপর ৪০ % ছাড় দেওয়ার লিখিত সুপারিশ প্রদান করেন।

পরীক্ষা- নীরিক্ষায় ৪০% ছাড় প্রদান করায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হান্নান সরদার তার উপর চড়াও হয়।
এক পর্যায়ে উভয়েই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, বাগবিতণ্ডার এক পর্যায়ে হান্নান সরদার চিকিৎসকের উপর হামলা চালালে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

হাতাহাতির একপর্যায়ে হান্নান সরদার চিকিৎসকের মাথায় চেয়ার দিয়ে সজোরে আঘাত করলে ওই চিকিৎসকের মাথা ফেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।

রক্তাক্ত জখম চিকিৎসককে রুমে তালাবদ্ধ করে তার মুঠোফোন কেড়ে নিয়ে যাওয়া হয়, তৎক্ষনাৎ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হান্নান সরদার বিষয় টি তার ভাই টিএন্ডটি মোড় সংলগ্ন আলফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোশাররফ সরদারকে মুঠোফোনে অবিহিত করলে মোশাররফ সরদার ঘটনা স্থানে আসলে হান্নান সরদার ও মোশাররফ সরদার মিলে পুনরায় ওই চিকিৎসকের উপর হামলা চালায় শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর নীলা ফুলা জখম করে।

পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে চিকিৎসকের আত্মীয়-স্বজন জানতে পেরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পাশাপাশি গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা ও গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

অপরদিকে এ বিষয়ে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক অভিযুক্ত হান্নান সরদার ও তার সহযোগী মোশাররফ সরদারের কাছে জানতে চাইলে তারা বলেন চিকিৎসক আরিফুল ইসলাম রুগীকে ৪০% ছাড় দেওয়ার পরবর্তীতে আরো ৩০% দাবী করলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এতে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হান্নান সরদার ও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin