শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৮ Time View

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ঈদের ছুটিতেও মা ও শিশু কেন্দ্রে স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা।
ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যে নড়াইল মা ও শিশু কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পেয়ে খুশি সেবাগ্রহীতা।সরকারি এই কেন্দ্রটিতে ঈদের ছুটিতে ৪ জন গর্ভবর্তী মায়ের নরমাল ডেলিভারি করানো হয়।এ ছাড়া প্রসবকালীন সেবা পেয়েছেন গর্ভবতী নারীরা।
নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ এই সেবা কার্যক্রম পরিচালনা করেন।
এ ছাড়া প্রতিদিনই গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও পদ্ধতি প্রদান অব্যাহত ছিল। কেন্দ্র থেকে শুধু সরাসরি উপস্থিত সেবাগ্রহণই নয়, টেলিফোনের মাধ্যমে কয়েকজন গর্ভবতী মাকেও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। সদর উপজেলার উজিরপুর গ্রামের স্বপ্না রানী বিশ্বাস জানান, মা ও শিশু কেন্দ্রে নরমাল প্রসব করাতে পেরে তারা খুশি।

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin