বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৬১ Time View

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গৌরবের আবহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সকাল ৮টায় পৌর শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৯টায় আনসার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তহমিনা সুলতানা নীলা।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক শামসুদ্দিন মন্ডল আবুল, সদস্য সচিব মোস্তাক হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, উপজেলা জামায়াত আমীর হাফিজুল ইসলাম (বিএসসি), পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণীপেশার মানুষ প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও বেলা সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে দুপুর সাড়ে ১২ টায় ‘কমলা দল বনাম আকাশি দল’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin