শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫২ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের কর্মসূচি মোতাবেক বৃহস্পতিবার (২৬ মার্চ ২৬) সকাল ০৬:০৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এরপর বিভিন্ন শ্রেণি-পেশাজীবি ও সর্বস্তরের সাধারণ মানুষ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান ও চারঘাট মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম। এরপর পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউটস, রোভার স্কাউটস এবং গার্লস গাইড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যরা।

সকাল ৯ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানভীর আনজুম অনিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়সাল আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সবশেষে, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবাবের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin