রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

সিনিয়র সহকারী সচিব পদে পদো/ন্নতি পেলেন শামসুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শামসুল ইসলাম।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে উচ্চতর এই পদে উন্নীত করা হয়।পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা সর্বশেষ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার ভূমি সংক্রান্ত সেবার মানোন্নয়ন, সরকারি জমি উদ্ধার, ফসলি জমিতে অবৈধ পুকুর খনন প্রতিরোধ ও ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা প্রতিরোধ করে কৃষি জমি রক্ষা, ভেজাল গুড় কারখানায় অভিযান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। এ ছাড়াও বাজার মনিটরিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে।
নিজের এই অর্জনে শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শামসুল ইসলাম। পদোন্নতির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই অর্জনে সকল শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”
৩৮তম বিসিএসের মাধ্যমে সিভিল সার্ভিসে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার স্বাক্ষর রেখেছেন। নতুন এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে তাঁর পেশাগত জীবনের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin